গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ – বিভিন্ন পরীক্ষায় আসা সকল প্রশ্ন

এক কথায় প্রকাশ হলো বাংলা ভাষার একটি বিশেষ শৈল্পিক কৌশল, যা কোনো সম্পূর্ণ বাক্য বা একাধিক শব্দের সমষ্টিকে একটি মাত্র শব্দে রূপান্তর করে। ভাষাবিজ্ঞানের পরিভাষায় এটিকে বাক্য সংকোচন নামেও অভিহিত করা হয়। এটি কেবল বাক্যকে ছোট করাই নয়, বরং ভাষা ব্যবহারের ক্ষেত্রে সৌন্দর্য যুক্ত করে। বাক্য সংকুচিত হওয়ার কারণে শব্দটি উচ্চারণ করতে ও বাক্যটি বুঝতে কম সময় লাগে। আজকের লেখায় আমরা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ গুলো সম্পর্কে জানাবো আপনাদের যেগুলো প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়তে হয়। 

আরও পড়ুনঃ এক কথায় প্রকাশ তৃতীয় শ্রেণি ২০২৫

এক কথায় প্রকাশ কাকে বলে? 

এক কথায় প্রকাশ, যা বাক্য সংকোচন নামেও পরিচিত, হলো বাংলা ভাষার এমন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেখানে একাধিক পদ বা উপবাক্যকে একটিমাত্র অর্থবোধক শব্দে প্রকাশ করা হয়। এটি ভাষাকে সংক্ষিপ্ত, সাবলীল এবং একই সাথে অর্থপূর্ণ করে তোলার একটি কৌশল। এই প্রক্রিয়া বক্তব্যের সময় সাশ্রয় করে এবং ভাষাগত অভিব্যক্তিকে আরও সুসংহত ও মার্জিত করে তোলে, যা বাক্যের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করে। 

এক কথায় প্রকাশ তাই কেবল ব্যাকরণের একটি নিয়ম নয়, এটি লেখকের শব্দভান্ডার প্রকাশের মাধ্যম। এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন একটি দীর্ঘ বাক্য বা বাক্যাংশকে সংক্ষেপিত করে। এই পদ্ধতির মাধ্যমে বাক্যের বিষয় ও ভাব অপরিবর্তিত থাকে। 

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

আজ আমরা তোমাদের জন্য এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যা প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী। আমরা কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের তালিকা শেয়ার করছি। এই তালিকায় দেওয়া এক কথায় প্রকাশগুলো পরীক্ষায় বিশেষভাবে কাজে আসবে। তাই বন্ধুরা, নীচের সংক্ষিপ্ত তালিকাটি পড়ো এবং তোমাদের জন্য প্রয়োজনীয় এক কথায় প্রকাশগুলো সংগ্রহ করে রাখো।

  1. উপকারীর উপকার স্বীকার করে যে — কৃতজ্ঞ
  2. উপকারীর উপকার স্বীকার করে না যে — অকৃতজ্ঞ
  3. উপকারীর অপকার করে যে — কৃতঘ্ন
  4. যা বলা হয়নি — অনুক্ত
  5. যা বলা উচিত নয় — অকথ্য
  6. বলা হয়েছে যা — উক্ত
  7. যে বেশি কথা বলে — বাচাল
  8. বর্ণনা করা যায় না যা — অবর্ণনীয়
  9. যিনি কম কথা বলেন — স্বল্পভাষী
  10. যে বেশি কথা বলে না — মিতভাষী
  11. ভবিষ্যতে ঘটবে যা — ভবিতব্য
  12. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে — অবিমৃশ্যকারী
  13. যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না — অপরিণামদর্শী
  14. কষ্টে নিবারণ করা যায় যা — দুর্নিবার
  15. যা দমন করা কষ্টকর — দুর্দমনীয়
  16. যা কষ্টে লাভ করা যায় — দুর্লভ
  17. যা কষ্টে জয় করা যায় — দুর্জয়
  18. যা সহজে মরে না — দুর্মর
  19. যা সহজে পাওয়া যায় না — দুষ্প্রাপ্য
  20. জয় করা যায় না যা — অজয়
  21. যা দমন করা যায় না — অদম্য
  22. যা দেখা যায় না — অদৃশ্য
  23. যা কোনভাবেই নিবারণ করা যায় না — অনিবার্য
  24. অক্ষির সমীপে — প্রত্যক্ষ
  25. যার চক্ষু লজ্জা নেই — চশমখোর
  26. অক্ষিতে কাম যে নারীর — কামাক্ষী
  27. যে জমিতে দুবার ফসল জন্মে — দো-ফসলি
  28. দুবার জন্মে যা — দ্বিজ
  29. শুভক্ষণে জন্ম যার — ক্ষণজন্মা
  30. যা পূর্বে শোনা যায়নি — অশ্রুতপূর্ব
  31. যা পূর্বে কখনো হয়নি — অভূতপূর্ব
  32. যা পূর্বে ছিল এখন নেই — ভূতপূর্ব
  33. যা পূর্বে দেখা যায়নি — অদৃষ্টপূর্ব
  34. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি — ইতিহাসবেত্তা
  35. যিনি ব্যাকরণ রচনা করেন — ব্যাকরণবিদ
  36. ইতিহাস রচনা করেন যিনি — ঐতিহাসিক
  37. ব্যাকরণ ভালো জানেন যিনি — বৈয়াকরণ
  38. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না — বনস্পতি
  39. যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে — পরগাছা
  40. একবার ফল দিয়ে যে গাছ মরে যায় — ঔষধি
  41. একই গুরুর শিষ্য যারা — সতীর্থ
  42. একই মায়ের উদরে জন্মগ্রহণ করে যারা — সহোদর
  43. একই সময়ে বর্তমান — সমসাময়িক
  44. পরকে আশ্রয় করে বাঁচিয়ে থাকে যে — পরজীবী
  45. পরের উন্নতি দেখে মন খারাপ হয় যার — পরশ্রীকাতর
  46. আপনাকে যে পন্ডিত মনে করে — পন্ডিতম্মন্য
  47. আপনাকে হত্যা করে যে — আত্মঘাতী
  48. আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
  49. যার প্রকৃত বর্ণ ধরা যায় না — বর্ণচোরা
  50. মৃতের মত অবস্থা যার — মুমূর্ষু

আমরা যেসব এক কথায় প্রকাশ দিয়েছি, সেগুলো শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি এবং লেখার দক্ষতা বৃদ্ধিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক কথায় প্রকাশগুলো পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক। সঠিকভাবে এক কথায় প্রকাশ জানলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্নের উত্তর দিতে পারে। যদি শিক্ষার্থী এটি আগে থেকে জানে, উত্তর লেখা অনেক দ্রুত এবং সঠিকভাবে সম্ভব। তাই এগুলো পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করে।

প্রতিটি এক কথায় প্রকাশের মাধ্যমে শিক্ষার্থী নতুন শব্দ শেখে, যা তাদের লেখায় এবং কথাবার্তায় ব্যবহার করা যায়। এটি তাদের বাংলা ভাষার দক্ষতা বৃদ্ধি করে। নতুন শব্দ শেখার ফলে শিক্ষার্থীরা সহজেই ভাষা ব্যবহার করতে পারে।

list of one word expression

এখানে আমরা বিভিন্ন সময় বারবার পরীক্ষায় এসেছে এমন কিছু এক কথায় প্রকাশ উল্লেখ করেছি। তবে শুধু এগুলোই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এগুলো ছাড়াও আরও কিছু এক কথায় প্রকাশ রয়েছে যেগুলো পরীক্ষায় এসে থাকে। তবে এগুলো সবথেকে কমন যেগুলো ইতিমধ্যে অনেকবারই পরীক্ষায় এসেছে এবং সামনেও আসবে। তাই সবার আগে এই ৫০ টি এক কথায় প্রকাশ পড়তে হবে। 

আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ 

এখানে আমরা আরও কিছু এক কথায় প্রকাশ দিয়ে দিচ্ছি যেগুলোও গুরুত্বপূর্ণ আগের ৫০ টির সাথে। 

আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন

অকালে পক্ক হয়েছে যা – অকালপক্ক

অতি উচ্চ বিকট হাসি – অট্টহাস্য

আয়নায় দেখা মূর্তি – প্রতিবিম্ব

অক্ষির সমক্ষে বর্তমান – প্রত্যক্ষ

অতিশয় রমণীয় – সুরম্য

আমার সদৃশ – মাদৃশ

অত্যন্ত প্রফুল্ল – উৎফুল্ল

অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ

অত্যন্ত শৌখিন লোক – ফুলবাবু

আদরিণী কন্যা – দুলালি

অন্য গতি – গত্যন্তর

অন্য কাল – কালান্তর

অন্য জন্ম – জন্মান্তর

পরিশেষে

আমরা যে এক কথায় প্রকাশগুলো আলোচনা করেছি, তার মূল লক্ষ্য ছিল প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এক কথায় প্রকাশ থেকে সরাসরি প্রশ্ন আসে। তাই আমরা এমনভাবে এর গুরুত্ব আলোচনা করেছি, যাতে শিক্ষার্থীরা এর পরীক্ষামূলক দিকটি বুঝতে পারে। আমাদের এই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ সমূহ শিক্ষার্থীদেরকে যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে রাখবে।