এক কথায় প্রকাশ দ্বিতীয় শ্রেণি – বাছাইকৃত তালিকা

একাধিক পদ একত্রে যুক্ত হয়ে যখন বক্তার সম্পূর্ণ ভাব বা বক্তব্য প্রকাশ করে, তখন তাকে বাক্য বলা হয়। অনেক সময় দেখা যায়, এই একাধিক পদ বা উপবাক্যে প্রকাশিত একই অর্থ একটি মাত্র শব্দের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব। সে ক্ষেত্রে পুরো বাক্য ব্যবহার না করে সেই উপযুক্ত শব্দটি ব্যবহার করাই শ্রেয়। দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষায় এক কথায় প্রকাশ আসে, এজন্য ক্লাসে এটি যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ানো হয়। 

এক কথায় প্রকাশ ব্যবহারে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি ভাষা আরও সংক্ষিপ্ত, সুন্দর ও শ্রুতিমধুর হয়ে ওঠে। এভাবে একটি সম্পূর্ণ বাক্য বা উপবাক্যের অর্থকে সংক্ষেপে একটি শব্দের মধ্যে প্রকাশ করাকেই এক কথায় প্রকাশ বলা হয়। যেহেতু এই প্রক্রিয়ায় বাক্যের অর্থ সংক্ষিপ্ত বা সংকুচিত হয়, তাই একে বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ নামেও অভিহিত করা হয়।

আরও পড়ুনঃ ‘তন্ময়’ দিয়ে বাক্য রচনা

এক কথায় প্রকাশ দ্বিতীয় শ্রেণি

এক কথায় প্রকাশ শেখার মাধ্যমে ভাষার সৌন্দর্য ও শুদ্ধ ব্যবহার সম্পর্কে শিশুদের ধারণা তৈরি হয় এবং দীর্ঘ বাক্য বা ভাবকে সংক্ষেপে ও সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা গড়ে ওঠে। এতে তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, কারণ তারা নতুন ও অপেক্ষাকৃত কঠিন শব্দের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। পাশাপাশি, এই দক্ষতা পরীক্ষার খাতায় খুব কার্যকর ভূমিকা রাখে; কম সময়ে সঠিক ও নির্ভুল উত্তর লেখার অভ্যাস তৈরি হয়, যা ভালো ফলাফল অর্জনে সহায়তা করে।

এক কথায় প্রকাশের তালিকাঃ

one word expression list 

শ্রদ্ধার যোগ্য এককথায় হবে —— শ্রদ্ধেয়

ঈষৎ নীলবর্ণ এককথায় হবে —— নীলাভ

পড়ার উপযুক্ত এককথায় হবে —— পঠিতব্য

খাদ নেই যাতে এককথায় হবে —— নিখাদ

জয়লাভ করতে অভ্যস্ত যে এককথায় হবে —— জিষ্ণু

মাথার খুলি এককথায় হবে —— করোটি

চোখে যার লজ্জা নেই এককথায় হবে —— চশমখোর

স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি এককথায় হবে —— শাস্ত্রকার

উপসনার যোগ্য এককথায় হবে —— উপাস্য

ঢাক বাজায় যে এককথায় হবে —— ঢাকি

দান করার ইচ্ছা এককথায় হবে —— দিৎসা

বাক্য ও মনের অগোচর এককথায় হবে —— অবাঙ্মনসগোচর

ঊরুর হাড় এককথায় হবে —— ঊর্বস্থি

উত্তপ্ত করা হয়েছে এককথায় হবে —— উত্তাপিত

বচনে কুশল এককথায় হবে —— বাগ্মী

যা শল্য ব্যথা দূর করে এককথায় হবে —— বিশল্যকরণী

সাহিত্যে নিপুন এককথায় হবে —— সাহিত্যিক

অবিবাহিত ব্যক্তি এককথায় হবে —— অকৃতদার, অনূঢ়

ফিটফাট গোছের তরুণ যুবক এককথায় হবে —— ফটিকচাঁদ

যিনি প্রথমে পথ দেখান এককথায় হবে —— পথিকৃৎ

নিজের ইচ্ছায় এককথায় হবে —— স্বেচ্ছায়

যার মমতা নেই এককথায় হবে —— নির্মম

যার সীমা নেই এককথায় হবে —— অসীম

কম কথা বলে যে এককথায় হবে —— মিতভাষী

বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা এককথায় হবে —— কিশলয়

ব্যাকরণ জানেন যিনি এককথায় হবে —— বৈয়াকরণ

যার তল স্পর্শ করা যায় না এককথায় হবে —— অতলস্পর্শী

নাড়ী জ্ঞান নেই যার এককথায় হবে —— আনাড়ি

আদি থেকে অন্ত পর্যন্ত এককথায় হবে —— আদ্যন্ত

অকালে পক্ব হয়েছে যা এককথায় হবে —— অকালপক্ব

অতিক্রমের যোগ্য এককথায় হবে —— – অতিক্রমণীয়

বীজ বপনের উপযুক্ত সময় এককথায় হবে —— জো

বংশের ঊর্ধ্বতন পুরুষ এককথায় হবে —— পূর্বপুরুষ

পিতার ভ্রাতা এককথায় হবে —— পিতৃব্য

পান করার অযোগ্য এককথায় হবে —— অপেয়

পশুর তুল্য আচরণ এককথায় হবে —— পশ্বাচার

যে পরিণাম বোঝে না এককথায় হবে —— অপরিণামদর্শী

শ্রদ্ধা ভক্তি দূর হয়েছে যার এককথায় হবে —— বীতশ্রদ্ধ

অপকার করার ইচ্ছা এককথায় হবে —— অপচিকীর্ষা

তোপের ধ্বনি এককথায় হবে —— গুড়ুম

নিন্দাসূচক উক্তি এককথায় হবে —— টিটকারি

সোনার মতো দেখতে এককথায় হবে —— সোনালি

রাজহাঁসের ডাক এককথায় হবে —— ক্রেঙ্কার

বেঁচে থাকার ইচ্ছা এককথায় হবে —— জিজীবিষা

কষ্টে অতিক্রম করা যায় না এককথায় হবে —— দূরতিক্রম্য

কালে যা ঘটে এককথায় হবে —— কালীন

স্বর্গের গঙ্গা এককথায় হবে —— মন্দাকিনী

শুকনো পাতার শব্দ এককথায় হবে —— মর্মর

হাতির ডাক এককথায় হবে —— বৃংহণ/বৃংহিত

অতি দীর্ঘ নয় এককথায় হবে —— নাতিদীর্ঘ

তাল ঠিক নেই যার এককথায় হবে —— বেতাল

মেঘের ধ্বনি এককথায় হবে —— জীমূতমন্ত্র

গভীর রাত্রি এককথায় হবে —— নিশীথ

তনুর ভাব এককথায় হবে —— তনিমা

পিতার ভগিনী এককথায় হবে —— পিতৃষসা

বোধ নাই যার এককথায় হবে —— নির্বোধ

অনেক অভিজ্ঞতা আছে যার এককথায় হবে —— বহুদর্শী

পরিমিত কথা বলে যে এককথায় হবে —— মিতভাষী

দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত এককথায় হবে —— আধিদৈবিক

যার অন্ত নেই এককথায় হবে —— অন্তহীন

বহুর মধ্যে একজন এককথায় হবে —— অন্যতম

গ্রহন করার ইচ্ছা এককথায় হবে —— জিঘৃক্ষা

আপনাকে কৃতার্থ মনে করেন যিনি এককথায় হবে —— কৃতার্থম্মন্য

এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি এককথায় হবে —— অজাতশত্রু

কপালে আঁকা তিলক এককথায় হবে —— রসকলি

ভাত প্রধান খাদ্য যার এককথায় হবে —— ভেতো

গ্রন্থ রাখার গৃহ এককথায় হবে —— গ্রন্থাগার

প্রয়োগের পরে যে ক্রিয়া এককথায় হবে —— প্রতিক্রিয়া

রুপার মতো এককথায় হবে —— রুপালি

কোকিলের স্বর এককথায় হবে —— কুহু

অনেকের মধ্যে একজন এককথায় হবে —— অন্যতম

পা থেকে মাথা পর্যন্ত এককথায় হবে —— আপাদমস্তক

যা জলে ও স্থলে চরে এককথায় হবে —— উভচর

চার রাস্তার মিলন স্থল এককথায় হবে —— চৌরাস্তা

অক্ষির অগোচরে- এককথায় হবে —— পরোক্ষ

কণ্ঠ পর্যন্ত এককথায় হবে —— আকণ্ঠ

স্থির নয় এমন এককথায় হবে —— অস্থির

যে গাছ কোনো কাজে লাগে না এককথায় হবে —— আগাছা

লোক সম্বন্ধীয় এককথায় হবে —— লৌকিক

ছয় মাস অন্তর -ষান্মাসিক

যা হৃদয় বিদীর্ণ এককথায় হবে —— হৃদয়বিদারক

জলে জন্মে যা এককথায় হবে —— জলজ

যুদ্ধ হতে পালায়না যে সৈন্য এককথায় হবে —— সংশপ্ত

তন্তু থেকে জাত এককথায় হবে —— তন্তুজ

বর্ণনা করা যায় না যা এককথায় হবে —— অবর্ণীয়

একের পরিবর্তে অনেক এককথায় হবে —— বিকল্প

দুই প্রকার অর্থ যার এককথায় হবে —— দ্ব্যর্থ

বেলা ভূমিকে অতিক্রম এককথায় হবে —— উদ্বেল

চিত্রকর্মের কাঠামো এককথায় হবে —— নকশা

কূলের বিপরীত এককথায় হবে —— প্রতিকূল

যে নারীর স্বামী বিদেশে থাকে এককথায় হবে —— প্রোষিতভর্তৃকা

প্রচুর দুধ দেয় যে গাভী এককথায় হবে —— পয়স্বিনী

শীকর এককথায় হবে —— বৃষ্টির জল

আট প্রহর যা পরা হয় এককথায় হবে —— আটপৌরে

ঘোড়ায় টানা গাড়ি এককথায় হবে —— ঘোড়াগাড়ি

বুকে হেঁটে গমন করে যে এককথায় হবে —— উদ্বাস্ত

যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এককথায় হবে —— শ্বাপদসংকুল

ধান্যাদি পরিমাপকারী এককথায় হবে —— কয়ালি

অহনের মধ্য অংশ এককথায় হবে —— মধ্যাহ্ন

তেজ আছে যার এককথায় হবে —— তেজস্বী

যার কোনো উপায় নেই এককথায় হবে —— নিরুপায়

হাতির পিঠে আরোহী বসার স্থান এককথায় হবে —— হাওদা

বিশেষ ভাবে দর্শন এককথায় হবে —— বীক্ষণ

প্রিয় কথা বলে যে নারী এককথায় হবে —— প্রিয়ংবদা

যিনি যুদ্ধে স্থির থাকেন এককথায় হবে —— যুধিষ্ঠির

পাখির ডানা ঝাপটা এককথায় হবে —— পাখসাট

দ্রব হয়েছে যা এককথায় হবে —— দ্রবীভূত

করা হয়েছে যা এককথায় হবে —— কৃত

করার ইচ্ছা এককথায় হবে —— চিকীর্ষা

যিনি বিদ্যালাভ করেছেন এককথায় হবে —— কৃতবিদ্যা

অব্যক্ত মধুর ধ্বনি এককথায় হবে —— কলতান

আপনাকে ভুলে থাকে যে এককথায় হবে —— আত্মভোলা

ধ্যান করেন যিনি এককথায় হবে —— ধ্যানী

শুনতে ইচ্ছুক এককথায় হবে —— শুশ্রুষু

মরে না যে এককথায় হবে —— অমর

আঘাতের বদলে আঘাত এককথায় হবে —— প্রত্যাঘাত, প্রতিঘাত

প্রায় প্রভাত হয়েছে এমন এককথায় হবে —— প্রভাতকল্পা

বেশি কথা বলে যে এককথায় হবে —— বাচাল

ক্রিয়া দ্বারা নিষ্পন্ন এককথায় হবে —— কৃত্রিম

উপকার করেন যিনি এককথায় হবে —— উপকারক

নির্নিমেষ এককথায় হবে —— অপলক

সকলের জন্য প্রযোজ্য এককথায় হবে —— সর্বজনীন

উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন এককথায় হবে —— রিকথ

ঘটকের কাজ এককথায় হবে —— ঘটকালি

পরিশেষে 

ভাষার সঠিক ও কার্যকর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা ব্যবহারে দক্ষতা অর্জন এবং শিক্ষার্থীদের শব্দভান্ডার সমৃদ্ধ করার জন্য এক কথায় প্রকাশ সম্পর্কে জানা বিশেষভাবে প্রয়োজন। কোনো বাক্যকে সংক্ষিপ্ত ও সংক্ষেপে প্রকাশ করার প্রক্রিয়াকেই বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলা হয়। ভাষাকে আরও সহজ, প্রাঞ্জল ও সাবলীলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে বাংলা ভাষায় বাক্য সংক্ষেপণের ব্যবহার বহুল প্রচলিত। সাধারণত সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে বাক্য সংক্ষেপণ গঠিত হয়; তবে অনেক ক্ষেত্রে এগুলো ছাড়াও সম্পূর্ণ ভিন্ন কোনো শব্দ ব্যবহার করে একটি পূর্ণ বাক্যের অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব হয়।